,

রসিক নির্বাচনে ‘চমক’ আনছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শেষদিকে হচ্ছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। অন্যসব দলের মতো এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে বিএনপিতেও। ২০৩ বর্গমাইল আয়তনের বিশাল এই নগরীতে বিএনপির সাংগঠনিক ভিত এখনো শক্তিশালী নয়। তাই জাপার দূর্গখ্যাত রংপুরে প্রার্থী দিয়ে চমক দেখানোর ইচ্ছা দলটির। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ সম্পর্কে আভাস পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে স্থানীয় নেতারা কেন্দ্রে তৎপরতা চালাচ্ছেন। দৌড়ঝাঁপের এই তালিকায় রয়েছেন রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও সহ-সভাপতি কাওছার জামান বাবলা।

এদিকে, দলীয়ভাবে রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থা খুব একটা শক্তিশালী না থাকায় জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে দলে ভিড়িয়ে মনোনয়ন দিতে পারে দলটির নীতিনির্ধারকরা। তবে এখনই ওই নেতার নাম ঘোষণা করতে অনিচ্ছুক বিএনপি।

দলীয় একটি সূত্র দাবি করেছে, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফেরার পর তার হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপিতে যোগ দেবেন ওই নেতা। এরপরই নির্বাচনের শিডিউল ঘোষণার পর বিএনপি থেকে জানা যাবে তার নাম।

বিএনপির এই চমক দেখানোর সম্ভাব্য খবরে কিছুটা নাড়া দিয়ে উঠেছে জাপার এক সময়ের দূর্গখ্যাত রংপুর। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইতোমধ্যে মহানগর জাপার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে রসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

এদিকে, জাপা ছেড়ে কে ভিড়ছেন বিএনপিতে? এমন গুঞ্জন এখন চলছে রাজনৈতিকপাড়ায়। আলোচনা-সমালোচনার টেবিলে বারবার নাম উঠছে জাতীয় পার্টির কেন্দ্রেীয় নেতা ও রংপুর পৌরসভার সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিকের। কারণ হিসেবে বলা হচ্ছে, লন্ডনে এই জাপা নেতার প্রভাবশালী আত্মীয় রয়েছেন, যাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের ভালো সংখ্যতা রয়েছে। হয়তো আব্দুর রউফ মানিককে দলে নিয়ে মনোনয়ন দিতে খালেদা জিয়াকে লন্ডনেই সেই প্রস্তাব দিতে পারেন তার আপন কেউ। অবশ্য গেল রমজানে রংপুরে আওয়ামী লীগের এক ইফতার অনুষ্ঠানে এই জাপা নেতার উপস্থিতি বেশ সাড়া ফেলেছিলো। তখন প্রশ্ন উঠেছিলো, তবে কি জাপা ছেড়ে আওয়ামী লীগে ভিড়ছেন তিনি।

এব্যাপারে এখনই কিছুই বলতে চান না রংপুর মহানগর বিএনপির নেতারা। আর মুঠোফোনে সংযোগ মিলছে না জাপার সেই নেতার। তবে দিন যতোই যাচ্ছে রসিক নির্বাচনকে ঘিরে যেন ততোই নির্বাচনী আমেজ, বিচার-বিশ্লেষণ আর হিসেব নিকেশের অংক জমে উঠছে। কে পাচ্ছেন বিএনপির ধানের শীষ আর প্রার্থী নির্বাচনে চমকই বা কী- তা জানতে এখন শুধু অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা