,

৭ গোলের হারে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : বড় হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।

ফিলিস্তিনের হেবরনের দুরা স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধে স্কোরলাইন ছিল ২-০। দ্বিতীয়ার্ধে আরো ৫ গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৫০ থেকে ৬৭, ১৭ মিনিটের মধ্যেই হয়েছে এই ৫ গোল!

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। জাতীয় দলের র‍্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ১০৮তম, বাংলাদেশের ১৯০তম। যুব পর্যায়ের ম্যাচেও পার্থক্যটা স্পষ্ট হলো।

জর্ডানের হয়ে নুর আল দিন মাহমুদ, মোহাম্মদ মুসা ও আহমেদ ফাউজি মাহমুদ করেন দুটি করে গোল। অপর গোলটি বাহা ফয়সাল মোহাম্মদের।

আগামী ২১ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর শেষ ম্যাচ ২৩ জুলাই স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের