,

খালি পেটে ৭টি খাবার ভুলেও খাবেন না

news-image

স্বাস্থ্য ডেস্ক : ক্ষুধা লাগলে সামনে থাকা খাবার হুটহাট খাওয়া হয়ে যায়। আবার জাঙ্ক ফুড খেয়েও অনেকে পেট ভরিয়ে ফেলেন। এতে করে ক্ষুধা দূর হলেও প্রভাব পড়তে শুরু করে শরীরের উপর। ধীরে ধীরে অ্যাসিডিটির মতো সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। জেনে নিন সুস্থ থাকতে খালি পেটে খাবেন না কোন খাবারগুলো-

১.চিপস:
অনেক সময় ক্ষুধা লাগলে হাতের কাছে থাকা চিপসজাতীয় খাবার খেয়ে ফেলেন অনেকে। তবে খালি পেটে চিপস খাওয়া উচিত নয়। কারণ এটি কখনও পুরোপুরি পেট ভরাতে পারে না। ফলে আরও বেশি করে চিপস খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। খালি পেটে অতিরিক্ত চিপস খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

২.কমলা:
খালি পেটে কমলা অথবা লেবুর মতো ফলগুলো এড়িয়ে চলুন। এগুলো খেলে হঠাৎ করেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। যা শরীরের জন্য ক্ষতির কারণ। এছাড়া খালি পেটে অ্যাসিডিক খাবার খেলে বেড়ে যেতে পারে গ্যাস্ট্রিক।

৩.কোল্ড ড্রিংক:
ক্ষুধার সময় কোল্ড ড্রিংক বা অতিরিক্ত চিনি দেওয়া কোনও পানীয় পান করবেন না। এটি শারীরিক ক্ষতির কারণ হতে পারে।

৪.দই:
খালি পেটে দই খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। এটি ল্যাক্টিক অ্যাসিড নষ্ট করে দেয়।

৫. অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার:
খালি পেটে হঠাৎ তেল-মসলার খাবার খাবেন না। এতে পেট ব্যথাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

৬.কফি:
খালি পেটে কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। তাই খালি পেটে ক্যাফেইন এড়িয়ে যাওয়াই ভালো।

৭.টমেটো:
টমেটোতে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড রয়েছে। খালি পেটে টমেটো খেলে তাই আলসার হতে পারে। তথ্য: ব্রাইট সাইড

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে