,

এই বাঙালি নারীই এখন বিশ্বের কাছে ‘সুপার আন্টি’!

news-image

অনলাইন ডেস্ক : এক বাঙালি নারীর কথা শুনুন। পরিচিত হোন ইতি ঘোষের সঙ্গে। মধ্যবিত্ত পরিবারের এক নারী, একাকী। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করেন। পরনে থাকে সব সময় শাড়ি আর খাদিম স্যান্ডেল। এই চিরাচরিত বাঙালি নারীর চিত্র তুলে ধরলে তার সম্পর্কে প্রথমেই আমাদের মনে কী কী আসে? তিনি জীবনটা ওই লাইব্রেরি আর ঘরের মাঝেই কাটিয়ে দিচ্ছেন কিংবা ৪৮ এ পা রাখার পর বড়জোড় দেশের বাইরে যেতে পেরেছেন- এমনটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু তার কাহিনীটা একেবারেই আলাদা।

সেই চিরাচরিত বাঙালি নারী এখন পর্যন্ত পৃথিবীর ২৫টি দেশ ভ্রমণ করেছেন। ভারতীয় এই বাঙালি গোটা ভারত চষে বেড়িয়েছেন। তার বয়স প্রায় ৮০ তে পড়েছে। তিনি সেই নারীদের আদর্শ হয়ে উঠেছেন, যারা নিজের সম্পর্কে এখনও নিজের মধ্যে সন্দেহ পুষে রেখেছেন। তার আত্মবিশ্বাসী, দৃঢ়প্রত্যয়ী এবং দুশ্চিন্তাবিহীন আচরণ সবাইকে মুগ্ধ করে। কলকাতার চাকরি আর মধ্যবিত্ত পরিবারের ছাপোষা জীবন থেকে একলাফে বেরিয়ে এসেছেন। তিনি এই বিশ্বের অনেকের কাছে এখন ‘সুপার আন্টি’।

১৯৮৬ সাল থেকে ভ্রমণ শুরু করেন তিনি। তাও যে নিজ শহরের পাশের কোনো শহরে গেছেন তা নয়। সোজা আমেরিকা! পরনে শাড়ি, কপালে গোল টিপ আর পায়ে খাদিমের স্যান্ডেল পরে আমেরিকায় পা রাখলেন। ওই বছরই ব্রিটেন, প্যারিস, সুইজারল্যান্ড, ভ্যাটিকান সিটিতে ছুটে গেছেন।

সেই যে ভ্রমণ শুরু হলো, আর তাকে থামানো যায়নি। অনেক নারীই তো কত দেশে ভ্রমণ করেন। কিন্তু তারা ব্যক্তিগত কাজ কিংবা আপনজনের সঙ্গে দেখা করার নিমিত্ত ছোটেন। তারা হালফ্যাশনে অভ্যস্ত হয়ে ওঠেন। কিন্তু এই ‘সুপার আন্টি’ সর্বদা ব্যস্ত অভিজ্ঞতা অর্জনে। বিশ্বের মানুষ, জাতি-গোষ্ঠী, সংস্কৃতি আর ঐতিহ্যগুলোকে একনজর দেখা ও উপলব্ধির নেশা তাকে পেয়ে বসেছে। যেখানেই গেছেন, তার আনাচে-কানাচে থেকে মানুষের গল্পগুলো দেখে এসেছেন।

তাই বলে তিনি যে কেবল ঘুরেই বেড়ান তা নয়। বাচ্চাদের একটি স্কুল চালান। তবে বাড়িতে একটা ভিআইপি ব্র্যান্ডের লাগেজ সদা প্রস্তুত। রক্তে ভ্রমণের নেশা তোলপাড় তুললেই বেরিয়ে গণ্ডি ছেড়ে। সুতির শাড়ি, খাদিম স্যান্ডেল আর গোল টিপ সযত্নে মোড়ানো তো আছেই। আর চিন্তা কী?

তার সাম্প্রতিক থেকে শুরু করে সেই অতীতের ভ্রমণের কিছু ছবি দেখুন।

প্রথমেই বাংলাদেশ ভ্রমণের ছবিটা ব্যবহার করা হয়েছে। এসেছিলেন ২০১০ সালে।

এ বছরই গিয়েছেন জাপানে। মাউন্ট ফুজিতে ‘সুপার আন্টি’।

ভিয়েতনামে গেছেন ২০১৭ সালেই।

গত বছর অর্থাৎ ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকায় তিনি।

দুবাইয়ের মরুভূমিতে বন্ধুদের সঙ্গে ২০০৭ সালে।

সিঙ্গাপুরের স্টার ক্রুজে ২০০২ সালে।

লাস ভেগাসে ১৯৮৬ সালে।

ওই বছরই গেছেন প্যারিসে। ভার্সাই প্যালেসে।

ভ্যাটিকান সিটিতে ১৯৮৬ সালে।

একই বছর রোমে।

সূত্র : ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের