,

গাপটিল-ওয়ার্নারের পরই তামিম ইকবাল!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ের ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে থাকার লড়াইটি বেশ জমে উঠেছে। যেখানে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশও। আার এ লড়াইয়ে তামিম ইকবালের অবস্থানও বর্তমানে নজড় কাড়া।

চলতি বছর বিভিন্ন সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। একদিনের ক্রিকেটে এখন তার ব্যাটিং গড় ৬৯.২২। যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য। ১১ ম্যাচের দশ ইনিংসে তামিমের রান সংখ্যা ৬২৩। রয়েছে ২টি শতক আর চারটি অর্ধশতক।

আর এ ব্যাটিং গড়ের সুবাদেই বর্তমানে তামিম বিশ্বের তৃতীয় সেরা ওপেনার। গত দুই বছর ঝকঝকে পারফরম্যান্সের সুবাদে সর্বাধিক রান সংগ্রাহক ওপেনারদের এ তালিকায় ওঠে এসেছেন তামিম। এই টাইগার ওপেনারের উপরে আছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিল এবং অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

দুই বছরে তামিম খেলেছেন ২৪টি ওয়ানডে ইনিংস। ৫৬.৬৬ গড়ে ১১৯০ রান করেছেন তিনি। তার ঠিক উপরে থাকা মার্টিন গাপটিল ৩৪ ইনিংসে ৫৬.৮৯ গড়ে সংগ্রহ করেছেন ১৬৫০ রান। তালিকায় সবার উপরে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার গত দুই বছরে ৩১ ইনিংসে ৬৫.৪৮ গড়ে করেছেন ১৮৯৯ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা