,

বিএসএমএমইউয়ে প্রাচীর ধস, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : বিকেলে বৃষ্টির সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সি ব্লকের গাড়ি পার্কিং এলাকার সামনে সীমানাপ্রাচীর ধসে যায়। ছবি: প্রথম আলো

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সীমানাপ্রাচীর ধসের ঘটনায় আহত এক পথচারী মারা গেছেন। তাঁর নাম পারভীন আক্তার ( ৪৫)।

এ ঘটনায় আহত হয়েছেন দুজন পথচারীসহ আরও চারজন। তাঁরা এই হাসপাতালেই চিকিৎসাধীন।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে দেয়াল ধসের ঘটনাটি ঘটে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন বলেন, বিকেলে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের গাড়ি পার্কিং এলাকার সামনে সীমানাপ্রাচীর ধসে যায়। এ ঘটনায় তিনজন পথচারী, একজন আনসার সদস্য ও একজন নার্স আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পারভীন মাথায় আঘাত লেগেছিল। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

বাকি চারজন কেমন আছেন জানতে চাইলে পরিচালক বলেন, বাকিদের সম্পর্ক বলা যায় শঙ্কামুক্ত। ।

ঘটনাস্থলে শাহবাগ থানার একটি দল পাঠানো হয়েছে বলে জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা