,

বার্সা ছাড়ছেন না নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের জন্য বাড়িয়েছে বার্সেলোনা। নতুন চুক্তিতে নেইমারের বাইআউট ক্লজও বাড়িয়েছে কাতালান ক্লাবটি। প্রতিভাবান নেইমারের প্রতি ইউরোপের অন্য ক্লাবগুলোর আগ্রহ কমাতে বাইআউট ক্লজ বাড়িয়েছিল ব্লুগ্রেনারা।

তবে ব্রাজিলিয়ান সেনসেশনকে দলে পেতে আকাশচুম্বী ১৯৫ মিলিয়ন পাউন্ড বাইআউট ক্লজ খরচ করতে প্রস্তুত ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্কা ও ইএসপিএন জানিয়েছে, বার্সা ছেড়ে নাকি পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার। তবে গণমাধ্যমের এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ।

কয়েকদিন আগে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, বার্সেলোনায় নাকি হতাশ নেইমার এবং পিএসজির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। এরপর সম্প্রতি ডেইলি মেইলের বরাত দিয়ে এসপোর্তে ইন্তারাটিবো জানিয়েছে, পিএসজির দেওয়া আকর্ষনীয় প্রস্তাব নাকি গ্রহণ করেছেন ২৫ বছর বয়সি এ তারকা। তবে নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেছেন বার্সা প্রেসিডেন্ট।

নতুন চুক্তি অনুয়ায়ী বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে নেইমারের। ২০১৩ সালে সান্তোস থেকে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। গতবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছিল বার্সেলোনা। কাতালানদের দ্বিতীয় স্থানে রাখতে ১৩টি গোল করেছেন নেইমার।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেও গত মৌসুমে বার্সার হয়ে নিজের তৃতীয় কোপা দেল’রে শিরোপা জেতেন নেইমার। এছাড়া ক্লাবটির হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা