,

ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন

news-image

অনলাইন প্রতিবেদক : চলতি সালের ডিসেম্বর মাসের শেষদিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভব হলে দুই-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা