,

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২১ জুলাই

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (MCQ) পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।

ফরম ফিলাপের তথ্য অনুযায়ী এ বছর প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে বার কাউন্সিল সূত্র জানায়। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

২১ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা