,

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিরা বৈধ হতে পারবেন

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রি-হায়ারিং বা পুনঃনিয়োগ কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ গ্রহণে সকলের প্রতি আহবান জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলী। সোমবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এই আহবান জানান তিনি। ওই বৈঠকে বলা হয়, ই-কার্ড সংগ্রহে ব্যর্থরাও পাসপোর্ট এবং নিয়োগকর্তা জোগাড় করে রি-হায়ারিংয়ের প্রক্রিয়ায় বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, বৈঠকে ধরপাকড় প্রসঙ্গে মুস্তাফার আলী বলেন, এটি একান্তই আমাদের অভ্যন্তরীণ বিষয়। নিয়মিত বিরতিতে অভিযান চলবে। তবে গ্রেফতারের ভয় এড়িয়ে রিহায়ারিং প্রক্রিয়ায় যাতে সব বাংলাদেশি অংশগ্রহণ করতে পারে সেজন্য কোম্পানি বা নিয়োগকর্তা অভিবাসন দপ্তরে অবৈধদের নামের তালিকা পাঠালে তাদের যাতে পুলিশ হয়রানি না করতে পারে সেই ব্যবস্থা নেবে মালয়েশিয়ার সরকার।

বিভিন্ন অভিযানে আটক বিদেশি নাগরিকদের বিষয়ে তদন্ত হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। সাধারণত পাসপোর্ট না থাকার জন্য পাসপোর্ট আইন, ভিসার জন্য ভিসা আইন অনুযায়ী বিচার হয়। সেই বিচারে তাদের শাস্তি হলে সেটি ভোগ করেই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নাগরিক ই-কার্ড সংগ্রহ এবং রি-হায়ারিংয়ের সুযোগ নেয়ার জন্য নিবন্ধিত হওয়ায় মুস্তাফার আলী বৈঠকে সন্তোষ প্রকাশ করেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ ৯৩ হাজার বাংলাদেশি রি-হায়ারিংয়ের জন্য নিবন্ধিত হয়েছেন এবং ১ লাখের বেশি ই-কার্ড সংগ্রহ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে