,

বৈরি আবহাওয়ায় জেটিতে ভিড়ছে না ভিয়েতনামের চাল

news-image

নিউজ ডেস্ক : সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। বৈরি এই আবহাওয়ার কারণে লাইটারিংয়ের কাজ বন্ধ থাকায় ভিয়েতনাম থেকে চাল নিয়ে আসা প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশ করতে পারছে না।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন জানান, বৃষ্টির কারণে বহির্নোঙ্গরে মঙ্গলবার বিকেল তিনটা থেকে লাইটারিংয়ের কাজ বন্ধ রয়েছে। ফলে বুধবার জেটিতে প্রবেশের কথা থাকলেও জাহাজটি ভিড়তে পারছে না। আবহাওয়া ভালো হলে লাইটারিংয়ের কাজ শেষে জাহাজটি জেটিতে ভিড়ানো হবে। তবে একটি লাইটার জাহাজে দেড় হাজার টন চাল খালাস করা হয়েছে। এই জাহাজটি আজ জেটিতে ভিড়ানো হবে।

বন্দর সূত্র জানায়, ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে এমভি ভিসাদ নামে জাহাজটি গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। কিন্তু লাইটার জাহাজ জটিলতায় চাল খালাসের কাজ শুরু করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে একটি জাহাজে লাইটারিংয়ের কাজ শুরু হয়। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবার বিকেল থেকে চাল খালাসের কাজ বন্ধ ছিল।

এদিকে সোমবার ২৭ হাজার টন চাল নিয়ে বহির্নোঙ্গরে পৌঁছেছে এমভি প্যাক্স নামে আরেকটি জাহাজ। ওই জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে তার রিপোর্টের ভিত্তিতে কাস্টসম শুল্ক আদায় করে খালাস কার্যক্রম শুরু করবে খাদ্য অধিদফতর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা