,

এবারের বিপিএলে নতুন আইকন ক্রিকেটার মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে দেখা যেতে পারে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ার ফলেই আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফর্মেন্স ভালো, তাদেরই আইকন হিসেবে বিবেচনা করছি আমরা। এই বিবেচনায় নতুন আইকন মোস্তাফিজুর রহমানই হবেন। ‘

জানা গেছে, গত আসরে খেলেছিল সাত দল। এবারের আসরে দল বেড়ে হচ্ছে আটটি।

এ ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সূত্রে জানা গেছে, সৌম্য সরকার আইকন হিসেবে সাম্প্রতিক সময়ে কিছুটা অফফর্মে থাকায় তার পরিবর্তে আইকন করা হতে পারে ইমরুল কায়েসকে। এদিকে বিপিএলের নিয়ম মেনেই পুরনো খেলোয়াড়দের মধ্যে চারজনকে রেখে দিতে ইচ্ছুক কুমিল্লা। এ ক্ষেত্রে তারা বেছে নেবে ইমরুল, সাইফুদ্দিন, লিটন দাসকে। মাশরাফিকে ছেড়ে দিলেও ইমরুলকে ছাড়বে না দলটি।

আগামী সেপ্টেম্বরে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু বিপিএলের পঞ্চম আসরটি। এর দুই দিন আগে আসন্ন আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে