,

হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় নানা কর্মসূচি

news-image

হাওরাঞ্চল প্রতিনিধি : বাংলা সাহিত্যের জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হুমায়ুনের নিজগ্রাম কুতুবপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রয়াত হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শোক র‌্যালি। এ ছাড়াও এলাকার চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের মাঠে একটি চক্ষু শিবির বসানো হবে।

অপরদিকে উপজেলা সদরে হুমায়ুন আহমেদ স্মৃতি সংসদ ও চর্চা সাহিত্য আড্ডার যৌথ উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, হুমায়ুন স্যার স্বপ্ন দেখতেন একদিন এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেশব্যাপী সুনাম ছড়িয়ে দেবে। স্যারের সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে ঠিকই কিন্তু যে শিক্ষকমণ্ডলি এর পিছনে নূন্যতম বেতনে শ্রম দিয়েছেন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে প্রয়াত হুমায়ুন আহমেদের নানার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শেখ বাড়িতেও এবার ঘরোয়া পরিসরে হুমায়ুন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানান তার ছোট মামা সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে