সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন গরু দত্তক নিলেন এই প্রযোজক?

news-image

বিনোদন ডেস্ক : গো-রক্ষা থেকে গণপিটুনি নিয়ে যখন সরগরম দেশ, সেই সময়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে একটি গরুকে দত্তক নিলেন এক মুসলিম প্রযোজক। গত রবিবার কোটায় নিজের বাড়িতে পূজা করে গরু ও বাছুরটিকে ঘরে তোলেন তিনি।

গরুর মতো এক অবলা জীবকে সামনে রেখে যেভাবে বেড়ে চলেছে হিংসা, তারই প্রতিবাদ জানিয়ে সমাজকে এক বার্তা দিতে চেয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা সারোশ খান। মুসলিমদের সাবেকি পোশাক পাঠানি স্যুট ও মাথায় টুপি পরেই হিন্দু ধর্ম মতে পূজা করেন তিনি। গরুর কপালে সিঁদুরের টিকাও দেন। সারোশ খানের মতে, ইসলাম কখনোই হিন্দু বা অন্য কোনো ধর্মের বিরোধিতা করতে বলে না। প্রত্যেকেরই অন্য ধর্মকে সম্মান করা উচিত।

পেশায় প্রযোজক ও অভিনেতা সারোশকে দেখা গিয়েছে বেশ কয়েকটি হিন্দি ও রাজস্থানি ছবিতে। ৫০ হাজার টাকার বিনিময়ে বাছুর সমান গরুটি তিনি কিনেছেন। খান জানিয়েছেন, গো-রক্ষার নামে যা চলছে তা এককথায় মেনে নেওয়া যায় না। তাই তিনি সিদ্ধান্ত নেন, তিনি একটি গরু দত্তক নেবেন।

পাশাপাশি সবাইকে বার্তা দিতে চান, গরুকে খাদ্য হিসাবে নয়, জীব হিসাবেও ভালোবাসেন অনেক মুসলিম ব্যক্তি। যদি তাঁর এই পদক্ষেপে একটু হলেও হিংসা কমে, সেটাই হবে তাঁর প্রাপ্তি।

গো-রক্ষা নিয়ে যাঁরা সত্যিই চিন্তিত তাঁদের উদ্দেশে সারোশ বলেছেন, যদি সত্যিই গরুকে মা রূপে দেখে থাকে কেউ তাহলে দয়া করে গরুকে পালন করুন।

বিশেষজ্ঞদের মতে, গরু কোনো ধর্ম বা জাতির মা নয়, গরু গোটা পৃথিবীর মা। তাই গরুকে মাতৃরূপে পূজা করার প্রচলন রয়েছে। তবে সেই গরুকে নিয়ে যেভাবে রাজনৈতিক হিংসা চলছে ভারতজুড়ে তা সত্যিই মেনে নেওয়া যায় না। তাই সারোশ খানের এই উদ্যোগ যে হিন্দু-মুসলিম সম্প্রীতিকে আরও একটু সুদৃঢ় করবে সে ব্যাপারে আশাবাদী সকলেই। সারোশের বাড়িতে এই পুজোয় তাই শামিল ছিলেন হিন্দু-মুসলিম নির্বিশেষে তাঁর সমস্ত বন্ধুবান্ধবরা।
সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা