,

‘কাবিল’-এর রিমেক করতে চলেছে হলিউড

news-image

 

বিনোদন ডেস্ক :রিমেকের দৌড়ে বলিউড অনেকটাই এগিয়ে। আর এক্ষেত্রে দক্ষিণি সিনেমার পাশাপাশি বলিউড টাউনের পছন্দের অন্যতম উৎস হলিউড। ছবির কাহিনি হোক বা পোস্টার, কিংবা হোক গান হলিউডের ওপর বড় মাপের নির্ভরশীলতা হামেশা লক্ষ্য করা যায়। কিন্তু এবার স্রোতের বিপরীতে হাঁটার সময় এসে গেছে। এবার হলিউড করতে চলেছে বলিউড সিনেমার রিমেক। আর এই শুরুটা হল ‘কাবিল’ হৃতিক রোশনের হাত ধরেই।

ভারতীয় সিনেমা থেকে গল্প ধার নেবে হলিউড। আর এর সূত্রপাত হতে চলেছে হৃতিকের ‘কাবিল’ সিনেমার হাত ধরে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “ফক্স স্টার স্টুডিও আগ্রহ প্রকাশ করেছে ‘কাবিল’-এর হলিউড ভার্সন তৈরি করার জন্য। এর জন্য নাকি ফক্স ইন্টারন্যাশনাল প্রডাকশনের সভাপতি টমাস জেগুস নিজে ফোন করেছিলেন হৃতিককে। দু’জনের মধ্যে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়েছে।

শোনা যাচ্ছে, হৃতিকই নাকি হলিউড ছবির নায়ক হতে চলেছেন। আর যদি তা হয় তাহলে তা জুনিয়র রোশনের কাছে নিশ্চিতভাবেই একটা বড় ব্রেক হতে চলেছে। ছবির প্রযোজক রাকেশ রোশনের মতে, ‘কাবিল’-এর কাহিনি যথেষ্ট উন্নত। ছবি বেশ দক্ষতার সাথে তৈরিও করা হয়েছে। এমন ছবি আন্তর্জাতিক স্তরে তৈরি করাই যেতে পারে।

ইল্লেখ্য চ্যালেঞ্জ নিয়েই শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে নেমেছিল হৃতিকের ‘কাবিল’। ব্যবসার নিরিখে শাহরুখের ছবি এগিয়ে থাকলেও ‘কাবিল’ পেয়েছে সমালোচকদের প্রশংসা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ছবির আয়ও। সেই সাফল্যে অবশ্যই নতুন মাত্রা যোগ করল এই আন্তর্জাতিক স্বীকৃতি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের