,

স্ত্রীর ছবি নিয়ে হেনস্তার শিকার ইরফান পাঠান

news-image

স্পোর্টস ডেস্ক :কাগজে কলমে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হলেও বেশ কিছু মানুষের অপব্যবহারের কারণে শেষ পর্যন্ত এটাকে আর সামাজিক মাধ্যম বলার উপায় থাকছে না। ফেসবুক, টুইটারসহ অন্য সামাজিক মাধ্যমগুলোতে রোজই হেনস্তার শিকার হচ্ছেন অনেকে। সেলিব্রেটি হলে তো আর কথাই নেই। করুচিপূর্ণমন্তব্যে সয়লাব হয়ে উঠবে আপনার ওয়াল। এমন খুব কম সেলিব্রেটি আছেন যাঁরা এমন পরিস্থিতির শিকার হননি। হেনস্তার তালিকায় সর্বশেষ নামটি ভারতীয় পেসার ইরফান খান।

সম্প্রতি স্ত্রীকে নিয়ে কোনো একখানে বেরোনোর উদ্দেশ্যে বের হেয়ছিলেন ভারতীয় বোলার। এমন সময় ইরফানের মাথায় সেলফি নেওয়ার একখানা বুদ্ধি চাপে। ছবি তোলার জন্য ফোন বের করেন তিনি। ইরফানের স্ত্রী সাফা বেগ দুষ্টুমি করে এই সময় হাত দিয়ে তাঁর মুখ ঢেকে নেন। তবে চোখ খোলাই রাখেন তিনি।

স্বামী-স্ত্রীর এই দুষ্টুমি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন এক সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম এই কাণ্ডারি। ভক্তরাও দারুণ প্রশংসা করেছেন সফল এই জুটির। তবে কিছু মানুষ বিষয়টিকে মোটেও ভালোভাবে নেননি। ইরফানের স্ত্রী কেন বোরখা পরেননি, কেন হাত ঢেকে রাখেননি, কেন স্ত্রীর ছবি ফেসবুকে দিয়েছেন ইরফান- এসব মন্তব্য করতে থাকে তারা।

রেজা্ নামের একজন মন্তব্য করেন, ‘কেবল মুখ ঢাকলেই তো হবে না, হাতটাও ঢাকা উচিত। এটাই তো মুসলামেন দায়িত্ব। আপনার বৌকে এটা শেখাননি আপনি। অনেকে, সাফার নেইল পলিশ নিয়েও বেফাঁস মন্তব্য করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করে বড় ধরনের বিপাকে পড়েন পেসার মোহাম্মদ শামি। স্লিভলেস ব্লাউজ পরার কারণে সমালোচকরা শামির কড়া সমালোচনা করেন। শামি অবশ্য ছেড়ে দেননি। টুইটারে কড়া ভাষায় এই পেসার লিখেন, ‘এটা আমাদের জীবন। কী করতে ও পরতে হবে সেটা ভালোভাবে জানি আমরা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে