,

শাবনূরের বাসায় হঠাৎ আড্ডা

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নায়িকা শাবনূরের বাসায় কেক কাটেন ওমর সানি, অমিত হাসান ও তাঁদের পরিবারের সদস্যরা। কারো জন্মদিন নয়, বন্ধুত্বের টানেই সেদিন আড্ডা হয় তাঁদের। কাজের ফাঁকে একে অন্যের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাঁরা।

সেদিনের আড্ডা প্রসঙ্গে অমিত হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘হঠাৎ করেই শাবনূর ফোন করে আমার স্ত্রীকে তাঁর বাসায় দাওয়াত করে। সেখানে ওমর সানি ও মৌসুমীকেও দাওয়াত করা হয়। কিন্তু কাজের ব্যস্ততার জন্য মৌসুমী যেতে পারেনি।’

অমিত বলেন, ‘শাবনূর অনেক আড্ডা প্রিয় মানুষ, সে দেশে থাকলে এমন করে প্রায়ই বাসায় যেতে হয়। আবার আমার বাসা, সানির বাসা, আমির খানের বাসাসহ আমাদের প্রায় সবার বাসায় এমন আড্ডা হয়।’

কেক কাটার কারণ জিজ্ঞেস করলে অমিত বলেন, ‘সানি ভাই আসার সময় কেক নিয়ে এসেছিলেন। সেই কেক আমরা সবাই মিলে কাটলাম। আসলে নিজেদের বন্ধুত্বকে সম্মান জানিয়ে এই কেক কাটা, আর কোনো বিষয় ছিল না।’

অমিত আরো বলেন, ‘এখন চলচ্চিত্রের পরিবেশটা একটু বেশি বাণিজ্যিক হয়ে গেছে। একসঙ্গে কাজ করেও অনেকেই অনেকের পারিবারিক খবর জানে না, আবার একজন আরেকজনকে নিয়ে বাজে কথা বলতেও দ্বিধা করে না। কিন্তু আমাদের শুরুর সময়টা এমন ছিল না। আমরা পারিবারিক ভাবে সবাই সবাইকে চিনতাম, সবাই সবাইকে সম্মান করতাম। একজন আরেকজনের প্রয়োজনে পাশে দাঁড়াতাম। কারো কোনো সমস্যা হলে সেটি নিজের সমস্যা মনে করতাম। কাজের ফাঁকে আমরা সবসময় পরিবার নিয়ে আড্ডা দিতাম। এখনো কাজের ফাঁকে আমরা একে অপরের পারিবারের সঙ্গে সময় কাটাই। আমি মনে করি এটা সবার বেলায় হওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে