,

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানে পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

আগামী ২৩-২৪ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে বলে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। অ্যাওয়ার্ড হিসেবে তাকে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এ ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি।’ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে তিনি চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের