,

সিনেমা হলে হেনস্তার শিকার অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : সিনেমা হলে হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ও প্রয়াত অভিনেতা লক্ষ্মীকান্ত বের্দের স্ত্রী প্রিয়া বের্দে। তিনি প্রিয়া অরুণ নামেও পরিচিত। সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি সিনেমা হলে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তার সঙ্গে এ ঘটনা ঘটে।

সিনেমা হলে প্রিয়ার পেছনের সিটে বসে ছিলেন এক ব্যক্তি। এক পর্যায়ে এ অভিনেত্রীকে ওই ব্যক্তি উত্যক্ত করতে শুরু করে। এমনকি পরবর্তীতে লাঞ্ছিত করে। ঘটনার সঙ্গে সঙ্গেই সিনেমা হলের নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানান প্রিয়া। তারপর ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, হেনস্তা করার সময় সুনীল জানি নামের ওই ব্যক্তি মাতাল ছিলেন।

মারাঠি সিনেমায় নিয়মিত অভিনয় করছেন প্রিয়া। এছাড়া তিনি একজন গায়িকা। নাচের জন্যও তার সুনাম রয়েছে। প্রিয়া অরুণ ও লক্ষ্মীকান্ত বের্দে হাম আপকে হ্যায় কৌন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের