,

বিচ্ছেদের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম : প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জিকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বেশ ভালোই কাটছিল তাদের সংসার জীবন। কিন্তু একমাত্র পুত্রসন্তান সহজের জন্মের পর থেকেই নাকি তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। পরবর্তীতে তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

রাহুল-প্রিয়াঙ্কার প্রেম, বিচ্ছেদ নিয়ে টলিপাড়ায় জলঘোলা কম হয়নি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ নিয়ে বেশ খোলাখুলি কথা বলেছেন প্রিয়াঙ্কা। এ কথোপকথনে উঠে এসেছে রাহুলের সঙ্গে তার প্রেম, পালিয়ে বিয়ে, সন্তান, বিবাহ বিচ্ছেদসহ নানা বিষয়।

এখন আপনি ‘সিঙ্গেল মাদার’, বিষয়টা উপভোগ করছেন? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই উপভোগ করছি। কাজের পর বাকি সময়টা সহজকে নিয়ে কাটাই। এখন দারুণ স্বাধীনতাও ভোগ করছি।’

তবে কী রাহুলের সঙ্গে থাকাকালে আপনার স্বাধীনতা ছিল না? জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। এক এক বয়সে স্বাধীনতার মানেটা পাল্টে যায়। একটা সময় মনে হয়েছিল, প্রেম করাটাই স্বাধীনতা। একটা সময় মনে হয়েছিল, বাড়ি থেকে পালানোটা স্বাধীনতা। তবে একটা সম্পর্কে থাকলে উল্টো দিকের মানুষটার কিছু প্রত্যাশা থাকে। যা ইচ্ছে না করলেও কিছুটা মানিয়ে নিতে হয়। আর যখন মনে হলো- আমার আর রাহুলের মধ্যে সেই সম্পর্কটা নেই তখনই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটাও স্বাধীনতা।’

তিনি আরো বলেন, ‘বিচ্ছেদের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। রাহুল আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু আমার খুব জেদ, এই জেদের জন্যই আমার সঙ্গে অনেক ভালো ঘটনা ঘটে। আবার অনেক খারাপ ঘটনাও ঘটে।’

‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে