,

সবকিছু মিললেই…

news-image

বিনোদন প্রতিবেদক : সবশেষ ২০১৪ সালে বড় পর্দায় পূর্ণিমা অভিনীত সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি মুক্তি পায়। এরপর আর কোনো নতুন ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে বিশেষ দিবসে টিভি নাটক ও বিজ্ঞাপনে তিনি নিয়মিত কাজ করছেন। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে জয়ীও হয়েছেন। আর আসছে ২৪শে জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনাও করবেন তিনি। এবারের আসরে পূর্ণিমার সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরী। তবে নতুন চলচ্চিত্রে কবে দর্শকরা পূূর্ণিমাকে দেখতে পাবেন?

এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি দীর্ঘদিন আমার মেয়ে আরশিয়ার দেখাশোনার জন্য কাজ করতে পারিনি। এখনও তার পাশে থাকতে হয়। এজন্য একটু বিরতি নিয়ে কাজ শুরু করেছি। গত বছর থেকে বেশকিছু নাটক এবং টেলিছবিতে কাজ করেছি। আমি চলচ্চিত্রের মানুষ। তাই কাজে অবশ্যই ফিরতে চাই। তবে সককিছু মিললেই ফিরব। এরই মধ্যে বেশকিছু নতুন কাজের প্রস্তাব পেয়েছেন পূর্ণিমা। সেগুলোর যাচাই-বাছাই চলছে। ভালো চিত্রনাট্যের দেখা মিললেই তাকে আবারো রূপালী পর্দায় দেখা যাবে। এদিকে এবারের রোজার ঈদে মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘রাঙাপরী মেহেদী’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন পূর্ণিমা।

এখানে তার সঙ্গে মডেল হয়েছেন ইমন। পূর্ণিমা ও ইমন ঈদের জন্য একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন। এর নাম ‘মিসেস কুক’। শ্রাবণী ফেরদৌসের রচনার পাশাপাশি তার সঙ্গে এ নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান।

এছাড়া এবারের রোজার ঈদে রায়হান খানের রচনা ও নির্দেশনায় ‘যখন সময় থমকে দাঁড়ায়’ ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তালপাতার পাখা’ নাটকেও অভিনয় করেছেন পূর্ণিমা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা