,

বাংলাদেশের সীমানায় ইলিশ ধরছে ভারতীয় ট্রলার (ভিডিও)

news-image

জলবায়ু পরিবর্তনের কারণে এবার দেরিতে ইলিশের দেখা পাওয়ায় খুশি বরিশাল উপকূলের জেলেরা। ইলিশ পড়তে শুরু করায় একদিকে যেমন ডাকাতের উপদ্রব বেড়েছে, অন্যদিকে ভারতীয় ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা। তারা বলছেন, ভারতীয় ট্রলার এসে আমাদের মাছ ধরছে এবং আমাদেরকে মাছ ধরায় বাধাগ্রস্ত করছে।

একজন জেলে বলেন, দুইদিন আগেও সাগরে মাছ ছিলনা, এখন মোটামুটি ভালো মাছ পাওয়া যাচ্ছে, ডাকাত এসে আমাদের তারা করতেছে। আরেকজন বলেন, ভারতীয় ট্রলার এসে বাংলাদেশের সীমানায় মাছ ধরছে। তারা মাছ ধরতে আসলে আমাদেরকে জাল ফেলতে দেয়না।

ভারতীয় ট্রলার অনুপ্রবেশ ডাকাতদের রোধে নৌবাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছেন ট্রলার মালিকরা। একজন ট্রলার মালিক বলেন, নৌবাহিনীর টহল জোরদার করা হলে ভারতীয় ট্রলার এসে মাছ ধরতে পারবেনা।

জেলেদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, এ বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখছি। এটাকে যাতে রোধ করা যায় আমাদের মৎসজীবিদের যাতে রক্ষা করা যায় সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : একাত্তর টিভি

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা