,

সীতাকুণ্ডে টিকা না দেওয়ার অভিযোগে ৬ স্বাস্থ্যকর্মী বদলি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় শিশুদের টিকা না দেওয়ার অভিযোগে ছয় স্বাস্থ্যকর্মীকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এ আদেশ জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ‘অজ্ঞাত রোগে’ নয় শিশু মারা যায়। পরে নয় শিশুর মৃত্যুর কারণ হাম বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগে আক্রান্ত হয় অন্তত ৭০ জন।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, মৃত ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তারা হামের জীবানু দ্বারা সংক্রমিত হয়েছিলো। একইসঙ্গে এসব শিশুরা অপুষ্টিতে ভুগছিল। এ কারণে সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছিল।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, আক্রান্ত ত্রিপুরা পাড়ার ৮৫টি পরিবারে ৩৮৮ জন মানুষ বসবাস করে। সম্প্রদায়ের নেতার পরামর্শ, আদেশ ও উপদেশ মেনে তারা জীবনযাপন পরিচালনা করেন। তারা কোনোদিন সরকারি স্বাস্থ্যসেবা নেয়নি। সেখানের শিশুদের কোনোদিন কোনো ধরনের টিকাও দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা