,

কারসাজিতে বাড়ছে না অটোরিকশা ও ট্যাক্সি!

news-image

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণরোধে ঢাকায় দুই স্ট্রোকের ৩৭ হাজার অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় ২০০২ সালের ৩১ ডিসেম্বর। ১২ হাজার ৭১৫টি পরিবেশবান্ধব সবুজ রংয়ের বাণিজ্যিক অটোরিকশা ২০০৪ সাল পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়। এক যুগের বেশি সময় পেরিয়ে এসে এগুলোর বেশির ভাগই জরাজীর্ণ হয়ে পড়ে। চালুর সময় অটোরিকশার জীবনকাল ধরা হয়েছিল ৯ বছর। দুই দফা বাড়িয়ে করা হয় ১১। এরপর আবার জীবনকাল বাড়ানো হয়েছে চার বছর।

জীবনীশক্তিহীন এসব অটোরিকশা এখন চলতে চলতে রাস্তায় বন্ধ হয়ে পড়ে। নতুন আরো পাঁচ হাজার অটোরিকশা চালুর জন্য আবেদন জমা পড়লেও ৯ বছর ধরে এর অনুমোদন দেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়া অটোরিকশাগুলোর জীবনীশক্তি চলে গেলেও সরকার নতুন অটোরিকশা রাস্তায় নামাচ্ছে না মূলত মালিকপক্ষের তদবিরের জন্য। অটোরিকশার সংকট পুঁজি করে এ খাতের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে আমলা ও মালিকদের একটি বড় সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

সর্বশেষ তথ্যানুসারে, এক কোটি ৭০ লাখ মানুষ ঢাকায় বসবাস করে। দ্রুত ও সহজ যাত্রীসেবার জন্য চালু হওয়া অটোরিকশা ঢাকায় ১৩ হাজার চলছে ধরা হলে এক হাজার ৩০৮ জনের জন্য এ বাহন আছে একটি। জানা গেছে, রাজধানীতে অটোরিকশা বাড়াতে একের পর এক প্রস্তাব জমা পড়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। কিন্তু নতুন অটোরিকশা না বাড়িয়ে পুরনো অটোরিকশা প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে বিআরটিএ। তাতে পুরনো চক্রের হাতেই ঘুরছে অটোরিকশা খাত।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন) বলেন, নাগরিক দুর্ভোগ বাড়ছে। ঢাকায় চলাচলের জন্য অনুমোদন না থাকার পরও ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ঢাকায় চলছে। এতে বিশৃঙ্খলা বাড়ছে পরিবহন খাতে।

এদিকে চারদলীয় জোট সরকারের সময়ে ১১ হাজার ২৬০টি ট্যাক্সি চলাচলের অনুমোদন দিয়েছিল সরকার। এগুলোর জীবনকাল ছিল ১০ বছর। জীবনকাল শেষ হওয়ার পর এসব ট্যাক্সি আর যাত্রী টানতে পারেনি। ২০১০ সালে ট্যাক্সি ক্যাব নীতিমালা প্রণয়ন করা হলে ট্যাক্সি বাড়িয়ে ১৮ হাজার করার প্রস্তাব করা হয়। তবে বছর দুই আগে অনুমোদন দেওয়া হয়েছে মাত্র তিন শতাধিক হলুদ ট্যাক্সি ক্যাবকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, আমরা সব সময় জনস্বার্থে উদ্যোগ নিয়ে থাকি। এ ক্ষেত্রে আমরা নেব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের গত মে মাসের পরিসংখ্যান থেকে জানা গেছে, ঢাকায় নিবন্ধিত অটোরিকশা আছে ৯ হাজার ৩৩টি। তবে মাঠপর্যায়ে চলছে প্রায় ১৩ হাজার। ঢাকায় নিবন্ধিত বিভিন্ন শ্রেণির গাড়ি আছে ১১ লাখ ১৪ হাজার ১৯১টি। সে হিসাবে অটোরিকশা আছে মাত্র ১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে