,

নতুন মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ জুলাই ২০১৭-১৮ অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা একথা জানান।

তিনি বলেন, আগামি ২৬ জুলাই সকালে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে শুভঙ্কর আরো বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনব না।

মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই নীতিকে অধিকতর ফলপ্রসু করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আলোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরেই মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি আমরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা