,

ইংল্যান্ডকে ৩৪০ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : নটিংহামের ট্রেন্ট ব্রিজে এক দিন হাতে রেখেই স্বাগতিকদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টি ৩৪০ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াল প্রোটিয়া বাহিনী।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ১৩৩ রানে ইংল্যান্ডের সবকটি উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে রেকর্ড ৪৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড হেরেছে ৩৪০ রানের ব্যবধানে। এই জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।

এর আগে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৪৭৪ রানের বিশাল টার্গেট রাখে প্রোটিয়াবাহিনী। জবাবে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ১ রান তুলে ইংল্যান্ড। আর চতুর্থ দিনে ১৩৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে তাদের ইনিংস ঘোষণা করে। প্রোটিয়াদের পক্ষে হাশিম আমলা (৮০), ডিন এলগার (৮৭) ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ভার্নন ফিল্যান্ডের ঝোড়ো ৪২ রান রুটবাহিনীর রক্তচাপ আরও বাড়িয়ে দেয়।

শনিবার টেস্টে ৮ হাজার রানের মাইলস্টোন টপকান আমলা। ইংল্যান্ডের সফল বোলার মঈন আলি। ৭৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ডানহাতি এই অফ-স্পিনার। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস দু’টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জাবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। অধিনায়ক জো রুট ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৭৮ রান করেন রুট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের