,

চিকুনগুনিয়া ঠেকাতে ছাড়া হচ্ছে ২ কোটি মশা

news-image

নিউজ ডেস্ক : জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী এডিস মশার উৎপাত ঠেকাতে এবার ছাড়া হচ্ছে ব্যাকটেরিয়াযুক্ত ২ কোটি পুরুষ মশা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো’তে এই মশা ছাড়বে দেশটির একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান।

তবে মশা ছাড়ার কারণে ভয় পাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি। বলেছে এই মশা মানুষের জন্য ক্ষতিকর নয়।

এরা বন্য স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর বংশবিস্তারে সক্ষম নয় এমন ডিম সৃষ্টি করবে। এর মাধ্যমে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণও কমবে বলে আশা করা হচ্ছে।

মশা ছাড়ার এ উদ্যোগ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট-এর ভেরাইলি লাইফ সায়েন্সেস বিভাগের একটি পরিকল্পনার অংশ। ভেরাইলি’র প্রধান প্রকৌশল কর্মকর্তা লিনাস আপসন বলেন, ‘আমরা যদি দেখাতে পারি যে এই কৌশল কাজ করছে, আমার বিশ্বাস আমরা এটিকে একটি টেকসই ব্যবসায় পরিণত করতে পারব। কারণ এই মশার বোঝাটা বিশাল। ‘

ভেরাইলি প্রাথমিকভাবে তিনশ’ একরের দুটি এলাকায় প্রতি সপ্তাহে ১০ লাখ করে ২০ সপ্তাহ ধরে মশা ছাড়ার পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে