,

‘হামের কারণেই সীতাকুণ্ডের ৯ শিশুর মৃত্যু’

news-image

নিজস্ব প্রতিবেদক : হামের কারণেই মারা গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া ৯ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কালাম আজাদ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই পাড়ার কোনো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা পায় না। আর এখানকার শিশুদের কোনো দিন কোনো টিকা দেয়া হয়নি।

এতে আরো জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর মৃত ও হাসপাতালে ভর্তি শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে এসব শিশু হামের জীবাণু দ্বারা আক্রান্ত। তবে, অপুষ্টিতে ভুগছিল বলে দাবি করেন মহাপরিচালক।

তিনি জানান, ওই পাড়ায় ৮৫টি পরিবার আছে। বাসিন্দা আছে ৩৮৮ বাসিন্দা আছে। এদের কেউ হামের টিকা পায়নি।

সংবাদ সম্মেলনে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তাহমিনা, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সাবরিনা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা) এ বি এম জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দীকী প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মহাপরিচালক ঘটনার পর নেয়া পদক্ষেপ সম্পর্কে বলেন, ত্রিপুরাপাড়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর এবং তার অধীন প্রতিষ্ঠানগুলো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘চমৎকার’ দায়িত্ব পালন করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে