,

অভিনয়ে সেরা শহিদ কাপুর ও আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক :অবশেষে পর্দা নামলো ১৮ তম আইফা অ্যাওয়ার্ডের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চারদিনব্যাপী অনুষ্ঠিত হয় এবারের আইফা অ্যাওয়ার্ড-২০১৭ এর আসর। প্রথম তিনদিন নাচ গান ফ্যাশন শো দিয়ে মাতিয়ে রাখেন বলিউড তারকারা। শেষদিনে নাচ-গানের সাথে বাড়তি পাওনা হিসেবে যোগ হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

বলিউড লাইফ ডটকমের খবরে জানা যায়, এবারের আসরের সবুজ গালিচায় হেঁটেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, শহিদ কাপুর, কৃতী স্যানন, সুশান্ত সিং রাজপুতের মতো বলিউড তারকারা। এ ছাড়া দীপা প্যাটানি, সোনাক্ষী সিনহা, সাইফ আলী খান ও তার কন্যা সারা আলী খান, করণ জোহর, অনিল কাপুর, মিরা রাজপুত, প্রীতি জিন্তা, দিয়া মির্জার মতো বলিউড তারকারাও উপস্থিত ছিলেন।

সেরা পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী (পিঙ্ক)। উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শহিদ কাপুর ও আলিয়া ভাট। এ ছাড়া আলিয়ার ঘরে গিয়েছে আরো একটি পুরস্কার। আইফার চোখে স্টাইল আইকন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি। আর বলিউড ইন্ড্রাস্টিতে ২৫ বছরের অবদানের জন্য এ আর রহমান পেয়েছেন সম্মানসূচক পুরস্কার। সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব) আর সেরা নবাগত অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দিশা পাটানি (এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি)।

এবারের আইফায় সঙ্গীত বিভাগে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পুরস্কার। সেরা সঙ্গীত সম্পাদকের পুরস্কার পেয়েছেন প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গায়ক নির্বাচিত অমত মিশ্রা (অ্যায় দিল হ্যায় মুশকিল-বুলেয়া), সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (অ্যায় দিল হ্যায় মুশকিল-চান্না মেরেয়া)। কনিকা কাপুর (উড়তা পাঞ্জাব- ডা ডা ডাসসে) ও তুলসী কুমার (এয়ারলিফট-সোচ না সাকে) সেরা গায়িকার পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন। সেরা গল্পের পুরস্কার ঘরে তুলেছে কাপুর অ্যান্ড সন্স, সেরা খলনায়কের পুরস্কার পেয়ছেন জিম সারবাহ (নীরজা)।

পুরস্কার ঘোষণার ফাঁকে ফাঁকে তারকারা পরিবেশন করে নাচ গান। অনুষ্ঠান সমাপ্তি টানা হয় সালমান খানের ‘জাগ ঘুমেয়া’ গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে