,

‘চিকিৎসা নয়, ষড়যন্ত্র করতে লন্ডন গেছেন খালেদা’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা করাতে নয়, ষড়যন্ত্র করতেই লন্ডনে গেছেন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রোডম্যাপ হিসেবে যে সাতটি পরিকল্পনা নিয়েছে তা বাস্তবসম্মত ও সময়োপযোগী। বিএনপিকে বলবো, ২০১৪ সালের মত ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করুন। এখনও রোড না খুঁজে কানাগলির মধ্যে পথ খুঁজলে নেতাকর্মীরা হতাশ হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া লন্ডনে গেছেন। বিমানবন্দরে মা-ছেলে কান্নাকাটি করেছেন। মা-ছেলে কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক। তার দলের ছোড়া পেট্রলবোমার আগুনে শত শত মানুষ পুড়ে মরেছে। তাদের জন্য আকাশ-বাতাস কেঁদেছে। তিনি তো একবারও চোখের পানি ফেলেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অমানিশার অন্ধকারে আলোকবর্তিকার মত। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যত ষড়যন্ত্রের জাল বিছানো হোক নেতাকর্মীরা সে ষড়যন্ত্র ছিন্ন করবে।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য শিরীন নঈম পুনম, সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের