,

চিকুনগুনিয়া: ডিএসসিসিতে সাপ্তাহিক ছুটি বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসি-এর জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার।

তিনি জানান, আগামী শুক্র ও শনিবারও ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তিনি জানান, চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভার বৃদ্ধি পাওয়ায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন। সেজন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্প্রতি দেশে চিকুনগুনিয়া নামের ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ক্রমেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকুনগুনিয়া মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু রোগের ভাইরাস যে এডিস মশা বহন করে, সেই মশাই চিকুনগুনিয়া ভাইরাসের বাহক। এই রোগের নির্দিষ্ট প্রতিকার নেই।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে প্রথম দিন থেকেই রোগীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর প্রায়ই তা ১০৪-১০৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়। একই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা এবং বিশেষ করে হাড়ের সংযোগে ব্যথা হয়। জ্বর চলে যাওয়ার পর শরীরে লাল র‌্যাশ ওঠে। জ্বর ভালো হলেও রোগটি অনেক দিন ধরে রোগীকে ভোগায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের