,

সোনার থালায় ১৪ আইটেমে শাহরুখের বাদশাহী খানাপিনা

news-image

বিনোদন ডেস্ক : আগামী ছবি ‘জব হ্যারি মেট সেজল’র প্রচারে কোনও কমতি রাখছেন না বলিউড বাদশা শাহরুখ। সম্প্রতি দু’দিনের জন্য ভারতের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেও বাদশাহী স্টাইলেই ভক্তদের মন কেড়ে নিলেন কিংখান।

নিজে কোন কসরত করেননি। বর‌ং সোনার থালা-বাটিতে ভরপেট খাওয়া-দাওয়া করলেন। ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও শেয়ার করেছেন শাহরুখ ফ্যানরা।

সকাল থেকে জয়পুরের নানা জায়গায় প্রচারে ব্যস্ত ছিলেন শাহরুখ ও তার ইউনিট৷ তার মাঝে এই সারপ্রাইজ। দুপুরের খাবার খেতে পৌঁছেছিলেন জয়পুরের ‘বিরাসত’ হোটেলে। সেখানেই সোনার থালা-বাটিতে শাহরুখকে পরিবেশন করা হয় হরেক রকমের আয়োজন। ১৪ রকমের রাজস্থানি মুখোরোচক পদে সাজানো হয়েছিল ১৪টি বাটি!

একেবারে খাঁটি রাজস্থানি স্টাইলে তাকে স্বাগত জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। কপালে টিকা, মাথায় পাগড়ী পরিয়ে আপ্যায়ন করা হয়। গলায় পরানো হয় মালা, উপহার দেওয়া হয় রাজস্থানি তলোয়ার। আর শাহরুখও একেবারে বাদশাহী মেজাজে বসে গেলেন খেতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের