,

ভেঙে গেলো শখ নিলয়ের সংসার!

news-image

বিনোদন প্রতিবেদক : গেলো বছরের মাঝামাঝি সময়ে দৈনিক আমার সংবাদের বিনোদন পাতায় প্রকাশিত হয়েছিলো মডেল ও অভিনেত্রী শখ এবং নিলয়ের ঘর ভাঙার একটি সংবাদ। গুঞ্জননির্ভর এই সংবাদটিই যেন এবার সত্যি হতে যাচ্ছে। কারণ টিভি মিডিয়ার বিভিন্ন জায়গায় এখন শোনা যাচ্ছে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন শখ ও নিলয়। আর এটিকে জোরালো করেছে ফেসবুকে শখের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এখন সিঙ্গেল। আর নিলয়ের সম্পর্কের জায়গায় নেই শখের নাম। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি এ দুই তারকা। অনুসন্ধানে জানা গেছে, শখ ও নিলয় অনেকদিন ধরেই আলাদা বসবাস করছেন। মুঠোফোনেও একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন না।

শখের বিশ্বস্ত একটি সূত্র জানায়, পারস্পরিক আস্থাহীনতা ও ভুল বোঝাবুঝির কারণেই নাকি শখ ও নিলয় বিচ্ছেদের পর বেছে নিয়েছেন। অপর একজন বলেছেন, নিলয়ের সঙ্গে ‘ত’ আদ্যাক্ষরের একজন লাক্স তারকার প্রেমের বিষয়টি মোটেই মেনে নিতে পারছেন না শখ। এতদিন নিলয়কে তিনি বোঝালেও এই মডেল এবং অভিনেতা সেটা আমলে নেয়নি। ফলে বিচ্ছেদ ছাড়া শখের আর কিছুই করার ছিলো না।

এদিকে নিলয়ও তার একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে শখকে নিয়ে নেতিবাচক অনেক কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, শখের সঙ্গে নাকি এই সময়ের আলোচিত একজন নাট্যনির্মাতার প্রেমের সম্পর্ক রয়েছে। এ কারণে সে নিলয়কে মোটেও সহ্য করতে পারছে না। কারণে অকারণে তার সঙ্গে ঝগড়া করে শখ। দুজনার ঘনিষ্ঠ বন্ধুরা তাদের অনেক বোঝানোর পরও তারা নিজেদের শুধরে নিতে পারেনি। অবশেষে বিচ্ছেদই তাদের সমাধানের পথ দেখিয়েছে। এদিকে শখ বর্তমানে মালয়েশিয়ায় একটি নাটকের শুটিং করছেন। ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে কিছু বলতে রাজি হননি। একইরকম মন্তব্য করেছেন নিলয়। প্রসঙ্গত, একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়েই শখ ও নিলয়ের ভালোলাগার শুরু। এরপর প্রেমের সিঁড়ি বেয়ে হঠাৎ করেই গত বছর ৭ জানুয়ারি বিয়ে করেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা