,

ভারতের প্রথম ‘পুরুষ’ বেলি ডান্সার

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি তার বেলি ডান্সের বেশকিছু ভিডিও দেখা গেছে ইউটিউবে। যেখানে তিনি নিজের সম্পর্কেও বলেছেন নানা কথা। এহসান হিলাল দিল্লিতে বড় হয়েছেন। রয়েছে নিজস্ব ডিজাইন হাউজ। তবে, তার আসল পরিচয় ‘বেলি ডান্সার’ হিসেবে। ভারতের প্রথম ‘পুরুষ’ বেলি ডান্সার-ঘোষণাটা ভারতীয় গণমাধ্যমেরই।

শৈশব থেকে একটি কথা শুনতে হয়েছে, ”তুমি কেন মেয়ে হতে চাও?” কিন্তু সমাজের আপত্তির কোন ভ্রুক্ষেপ না করে এহসান তার ভালবাসা, বেলি ড্যান্স, চালিয়ে যাচ্ছেন।

নৃত্য-জগতে পুরুষদের বিচরণ সেই বেদ-পুরাণ যুগ থেকে। কিন্তু বিশেষ কিছু নৃত্যশৈলীতে নারীদের দেখতেই পছন্দ করেন সকলে। বেলি ডান্সিং তেমনই এক নাচের ধারা। কিন্তু, এহসানের মতে, এই নৃত্যশৈলী আমার কাছে অধ্যাত্মিকতার সমান। বিধাতার কাছাকাছি পৌঁছনোর পথ।

অনেক ছোট বয়স থেকে নাচের তালিম নিয়েছেন এহসান। ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কত্থক শিখেছেন। তার সঙ্গে ঘুমর, কালবেলিয়ার মতো লোকনৃত্যও শিখেছেন তিনি। ‘কিন্তু বেলি ডান্স শেখার পরে যেন নিজেকে খুঁজে পাই আমি’, বলেন এ দেশের প্রথম পুরুষ বেলি ডান্সার।

ফরাসি বেলি ডান্সার ইলান ও মিশরের জামিলকে দেখে উদ্বুদ্ধ হন এহসান। শেষে ভারতের ‘বেলি-ডান্সিং কুইন’ মেহের মালিক-কে দেখেন টেলিভিশনে। সেখানে শুরু করেন নাচের তালিম নেয়া। ছোটবেলায় বাবার কাছে প্রচুর মার খেয়েছেন ইশান। কিন্তু নাচ ছাড়তে পারেননি। বিবিসি, এবেলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা