,

টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলে যমুনা নদীর পানি ভূঞাপুরের নলিন অংশে পানি কমতে শুরু করেছে। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। নলিন অংশে গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় এখনও টাঙ্গাইল সদরসহ ৪টি উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভেসে গেছে রাস্তা-ঘাট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ১৩ শ হেক্টর জমির ফসল।

এদিকে পর্যন্ত ত্রান না পাওয়ার অভিযোগ রয়েছে বানভাসীদের। পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে তারা।

এ প্রসঙ্গে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমির হোসেন সাংবাদিকদের জানান, সরকারের প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের কাছে বানভাসী মানুষের তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে তাদের সরকারি ত্রাণ প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা