,

উইম্বলডনে ইতিহাস গড়লেন ফেদেরার

news-image

 

স্পোর্টস ডেস্ক :কিংবদন্তি টেনিস তারকা পিট সাম্প্রস ও উইলিয়াম রেনশকে পেছনে ফেলে অষ্টমবারের মতো উইম্বলডন জিতেছেন রজার ফেদেরার। এর মাধ্যমে ফেদেরার ১৪০ বছরের ইতিহাসকে পেছনে ফেলেছেন।

এর আগে পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশ সাতটি করে উইম্বলডন শিরোপা জিতেছেন।

চিলিচকে হারানোর আগে ৭টি উইম্বলডন শিরোপা নিয়ে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ফেদেরার। এবার শীর্ষস্থানে একক আধিপত্য স্থাপন করেছেন। উইম্বলডনের ইতিহাসে এখন সর্বোচ্চ শিরোপা জয়ী ফেদেরার।

খেলার প্রথম সেটেই ইনজুরিতে পড়েন চিলিচ। ইনজুরি নিয়েই বাকি দুটি সেট খেলেন। সে কারণে ফাইনালে যে লড়াইটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। একতরফাভাবে জিতে যান সুইস তারকা ফেদেরার। এই গ্র্যান্ডস্লাম জয়ের মধ্য দিয়ে উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়লেন ফেদেরার।

পাশাপাশি সবচেয়ে বেশি ৩৬ বছর বয়সে উইম্বলডন জেতারও রেকর্ড গড়েন ফেদেরার। আর নিজের সর্বোচ্চ ১৮টি গ্র্যান্ডস্লামের সংখ্যাটা ১৯ এ উন্নীত করলেন। এর আগে ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে