,

ফেসবুক আর পত্রিকা দেখেনই না নাসির!

news-image

স্পোর্টস ডেস্ক : এক সময় জাতীয় দলে নিয়মিত ছিলেন তিনি। পারফরম্যান্স দিয়ে দলে নিজের জায়গাটাও বেশ শক্ত করেছিলেন নাসির হোসেন। তাই তাঁর নামের পাশে যোগ হয়েছিল ‘ফিনিশার’ শব্দটি। সেই তিনিই দলে শুধু অনিয়মিতই হয়ে পড়েননি, নানা কারণে এখন বিতর্কিত। বিশেষ করে শৃঙ্খলাজনিত কারণে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। সামাজিক যোগযোগ মাধ্যম ও সাংবাদ মাধ্যমে তা নিয়ে কম সমালোচনা হয়নি। অবশ্য এসব সমালোচনা খুব একটা গায়ে মাখেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এমন সব সমালোচনাকে কিভাবে দেখেন নাসির? আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ‘এটা মানতেই হবে, সবাই আমাকে এক দৃষ্টিতে দেখবে না। তবে যাদের সুনাম হয়, তাদের বদনামও হতে পারে। ক্রিকেট খেললে এসব নিয়ে খুব একটা ভাবা উচিত হবে না। অবশ্য ফেসবুক আর পত্রিকায় যা লেখা হয়, তা আমার খুব একটা দেখা হয় না।’

শুধু যে সমালোচনা হয় তা কিন্তু নয়, বিভিন্ন সময়ে সমর্থকদের ভালোবাসাও পেয়েছেন নাসির। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ আমাকে কেন ভালোবাসে। যদি কেউ ভালোবেসে থাকে তা আমার জন্য বড় পাওয়া হবে। হয়তো সবাই তা পায় না। যারা আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

ফিনিশার খ্যাত এই অলরাউন্ডারের এখন লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া, ‘আমার ওপর আস্থা রাখলে, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমি। জাতীয় দলে আবার সুযোগ পেলে, চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে দলে নিয়মিত হতে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের