,

সকালের নাশতায় মাটি, দুপুরের ইট-রুটি

news-image

অনলাইন ডেস্ক : কমলেশ্বরের বয়স তখন ২৮ বছর। হঠাৎ একদিন শুরু হলো প্রচণ্ড দাঁতব্যথা। কোনো কিছুতেই হচ্ছিল না কাজ। একদিন লোকমুখে শুনলেন মাটি খেলে নাকি উপশম হবে ব্যথার। যেই শোনা, সেই কাজ। খাওয়া শুরু করলেন মাটি। পরে দাঁতব্যথা বন্ধ হলেও, যায়নি মাটি খাওয়ার অভ্যাস।

ভারতের উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বারের বাসিন্দা কমলেশ্বর। প্রতিদিন ঘুরে বেড়ান এক জায়গা থেকে আরেক জায়গায়। উদ্দেশ্য ভালো মাটি খোঁজা। তারপর সেই মাটি দিয়ে করেন সকালে নাশতা।

কমলেশ্বরের দুপুরের খাবার আরো অদ্ভুত। মধ্যাহ্নভোজে তিনি প্রথমে ইট গুঁড়ো করেন। তারপর কাদার দলার ওপর ইটের গুঁড়ো মেশান। তারপর রুটি দিয়ে আয়েশ করে খান সেই ইট মেশানো কাদা।

এই খাবার খেয়ে দিব্যি খুশি কমলেশ্বর। তিনি বলেন, ‘আমি কাদা ও ইট খেতে খুব ভালোবাসি। চাপাতি রুটির সঙ্গে খাবার জন্য এর থেকে ভালো আর কিছুই নেই। অন্য কিছুই আমার খিদে মেটাতে পারে না। এমনকি সবজি ও ডালও না।’

কমলেশ্বর আরো জানান, ১৭ বছর ধরে কাদা-ইট খেয়ে তাঁর শরীরে কোনো সমস্যা হয়নি। এমনকি তাঁর দাতের অবস্থা বেশ ভালো। দাঁতগুলো একঝলক দেখিয়ে দেন তিনি। যদিও তাঁর মুখে একটি দাঁত অনুপস্থিত। -ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে