,

ফেদেরারের মহাকাব্যিক রেকর্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম রজার ফেদেরার। গড়লেন এক মহাকাব্যিক ইতিহাস, রেকর্ড সংখ্যক শিরোপা জয়ে দুর্দান্ত ফর্ম শেষ অব্দি ধরে রাখলেন ফেদেরার। ছাড়িয়ে গেলেন উইলিয়াম রেনশ ও পিট স্যাম্প্রাসকেও।

প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠা মারিন সিলিককে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলেন সুইস তারকা।

রবিবার সেন্টার কোর্টে ২০১৪ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার সিলিককে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করা ফেদেরার। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ১১ মাস ৮ দিন) খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন ফেদেরার।

এর আগে উইম্বলডনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড এতদিন যৌথভাবে ছিল উইলিয়াম রেনশ, পিট স্যাম্প্রাস ও ফেদেরারের দখলে। ১৯৮৯ সালে ক্যারিয়ারে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রিটেনের রেনশ। আর ২০০০ সালে তার রেকর্ড স্পর্শ করেন যুক্তরাষ্ট্রের স্যাম্প্রাস। এবার তাদের ছাড়িয়ে গেলেন ফেদেরার।

উইম্বলডনের ১৪০ বছরের ইতিহাসে ফেদেরার একমাত্র তারকা যিনি আট-আটটি শিরোপা জিতেছেন। পাশাপাশি নিজের সর্বোচ্চ ১৮টি গ্র্যান্ডস্লামের সংখ্যাটা ১৯ এ উন্নীত করলেন। এর আগে ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। এবার ইউএস ওপেনে ২০তম শিরোপা জয়ে চোখ রাখছেন ফেদেরার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের