,

‘ডিম’ হামলা নিয়ে ফেসবুকে যা লিখলেন ইমরান

news-image

নিজস্ব প্রতিবেদক : গণজাগরণের মুখপাত্র খ্যাত ডা. ইমরান এইচ সরকার রবিবার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। ছাত্রলীগের ডিম, ইট-পাটকেল ও জুতা নিক্ষেপের পর ইমরান তার ফেসবুকে লিখেছেন,

‘আদালত চত্বরে আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে। আদালতেও যদি হামলা হয় তাহলে আদালতের প্রতি মানুষ কিভাবে শ্রদ্ধা জানাবে?’

এর কিছুক্ষণ পর তিনি আরো লিখেছেন, ‘আদালতেও যখন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা লাঠিসোটা, অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে তখন এই দেশটাকে আর কোনোভাবেই সভ্য দেশ বলা যায় না। এই দেশটা এখন মাস্তান, সন্ত্রাসী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য।’

সর্বশেষ ইমরান তার ফেসবুকে লিখেছেন, ‘এই চোর ডাকাতরা ক্ষমতায় থাকবে, লুটপাট করবে, ধর্ষণ করবে, খুন করবে কিন্তু কিছুই বলা যাবে না। প্রতিবাদ করলে মামলা করবে, আদালতে গেলে সন্ত্রাসী হামলা করবে। খুন-ধর্ষণ-হত্যা, হামলা-মামলা সবখানেই এখন স্লোগান ‘জ্য় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ছি! আমরা কি এই দেশ চেয়েছিলাম?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে