,

একাকীত্ব উপভোগ করেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাই প্রেমের তালিকা মোটেও ছোট নয় এ তারকা অভিনেতার। রণবীরের প্রথম সিনেমা সাওয়ারিয়া মুক্তির পর সোনম কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর দীপিকার সঙ্গে প্রেম ও ব্রেকআপ। তারপর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় তাদের।

ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর শ্রুতি হাসানের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ওঠে। এছাড়া শোনা যায়, দিল্লির একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন রণবীর। যদিও শেষ পর্যন্ত এটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর কাপুর। গার্লফ্রেন্ডের কাছে তিনি কী প্রত্যাশা করেন এমন প্রশ্নের জবাবে অকপটে রণবীর বলেন, ‘আপনি কারো কাছে যা আশা করেন তার বিভিন্ন মোড় রয়েছে। আপনার বয়স যত বাড়বে, আপনি জীবন সম্পর্কে তত বেশি বুঝবেন এবং সম্পর্কের মধ্যে কতটা আপনাকে দিতে হবে তা বুঝবেন। স্কুলে একজন মেয়ের সঙ্গে ডেটিংয়ে আমি কেমন ছিলাম এবং পরে আমার বান্ধবী কেমন হবে কিংবা স্ত্রীকে খুবই ভিন্নতর হতে হবে। আসলে এগুলো পরিমাপ করার কোনো উপায় নেই।’

বর্তমানে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে নেই রণবীর কাপুর। এ প্রসঙ্গে রণবীর জানিয়েছেন, তিনি ডেটিং অ্যাপ ব্যবহার করেন না। এই অ্যাপটি খারাপ কিছু নয়। এটি মানুষের কল্যাণে কাজ করছে, মানুষকে একত্রিত করছে। কিন্তু আমি আমার মতো করে ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই। আমি আমার নিজের প্রেমে পড়ে খুশি। আমি সবসময়ই এরকম ছিলাম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আমি একা। এটা সত্যি যে, কারো সঙ্গে থাকাটা খুবই দারুণ ব্যাপার। এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। কিন্তু একা থাকার মাঝেও বিশেষ কিছু আছে যা আমি খুব বেশি উপভোগ করি।

গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে রণবীর অভিনীত জাগ্গা জাসুস সিনেমাটি। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে