,

মামলা হামলা ঝামেলায় শাকিব-মিষ্টি

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান নানা রকম ঝামেলার মধ্য দিয়ে সময় পার করছেন। তিনি এবার ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার বাস্তব জীবনের ঘটনার সঙ্গে কিছুটা মিলে যাওয়া গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন আগে শাকিব-মিষ্টি ‘আমি নেতা হব’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একই প্রযোজনা প্রতিষ্ঠানের এ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাকিব মিষ্টি ছাড়া এ সিনেমা দুটিতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, শিবা শানুসহ অনেকে।

সিনেমা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘রোমান্টিক ও দেশপ্রেমের কাহিনি নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে। এই সিনেমার মাধ্যমে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথবার কাজ করছি। আশা করছি, কাজটি ভালো হবে।’

এর আগে বাপ্পি, সোহম, সাইমন, হিরনসহ দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিষ্টি।

মিষ্টি জান্নাতের হাতে এখন ‘আমার প্রেম তুমি’, ‘রংবাজ খিলাড়ি’ (ভোজপুরি সিনেমা), ‘মিষ্টি জান্নাত’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এছাড়া ‘তুই আমার রানী’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের