,

মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের সুফিয়া রোড এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এক নারীসহ চারজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের আশংকাজনক অবস্থা হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই কামাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা