,

আত্মসমর্পণকারী জঙ্গিরা সারোয়ার-তামিম গ্রুপের সদস্য : র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার চৌরাবালি এলাকায় আত্মসমর্পণকারী চার জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। ওই ‘জঙ্গি আস্তানার’ ভেতরে আর কেউ নেই।

ওই চার জঙ্গির আত্মসমর্পণের পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে বাড়িটির ভেতরে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।

রবিবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, আটক চারজন গুলশানের হোলি আর্টিসান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির তামিম গ্রুপের সদস্য। ওই এলাকায় তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

চার জঙ্গি হলো- মোজাম্মেল হক, রাশেদুন্নবী, ইরফানুল ইসলাম ও আলমগীর হোসেন। তাদের মধ্যে দলনেতা হলেন মোজাম্মেল হক।

বেলা ২টা ৫০ মিনিটে জঙ্গিদের অবস্থান করা বাড়িতে বোমা নিষ্ক্রিয়করণের প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর থেকে থেমে থেমে মোট তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়।

মুফতি মাহমুদ খান বলেন, জঙ্গিরা বের হয়ে আসার পর বাড়িটিতে বেশ কিছু শক্তিশালী বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া গেছে। সেগুলো পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করার কাজ করবে বোমা নিষ্ক্রিয়কারী দল।

অভিযান শেষে আনুষ্ঠানিক বক্তব্যে মুফতি মাহমুদ খান আরো জানান, মোজাম্মেল হক, রাশেদুন নবী, আলমগীর হোসেন, ইরফানুল হক নামের আটক চার যুবক নিজেদের পোশাক কর্মী পরিচয় দিয়ে এক মাস আগে বাড়িটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় তারা বাড়ির মালিককে কোনো কাগজপত্র দেয়নি। আটকরা সারওয়ার তামিম গ্রুপের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে অনেক গরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে র‌্যাবের আশা।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব শনিবার রাত ১টার দিকে বাড়িটি ঘিরে অভিযান চালায়। রাত ৩টার দিকে ‘জঙ্গিরা’ জানতে পারের‌্যাব বাড়িটি ঘিরে রেখেছে। পরে রবিবারসকাল ৮টার দিকে ‘জঙ্গিরা’ র‌্যাবকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। র‌্যাব বারবার তাদের আত্মসমর্পণ করার জন্য মাইকে আহ্বান জানায়।

সবশেষ তাদের বলা হয়, দুপুর ১২টার মধ্যে আত্মসমর্পণ না করলে র‌্যাব অভিযান চালাবে। এতে ‘জঙ্গিরা’ নিহত হতে পারে। এর পরই একে একে চার জঙ্গি আত্মসমর্পণ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা