,

২০২২ কাতার বিশ্বকাপ বাতিলের দাবি জানিয়েছে ৬টি আরব দেশ

news-image

অনলাইন ডেস্ক : ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ছয়টি আরব দেশ সৌদী আরব, ইয়েমেন, মরিটানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। উল্লেখ্য এই ছয়টি দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করেছিল। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ছয়টি দেশ ফিফা কোড এর আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবী জানিয়েছে। ঐ ধারায় জরুরী ক্ষেত্রে ফিফা যেকোন ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবী মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবীর বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে রাজী হয়নি। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন ফিফা সভাপতি এই ধরনের কোন চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে। এদিকে মিশরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবী সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।

এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সড়িয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেয়া হয়েছিল। ইএসপিএনফসি/বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে