,

মশা মারার সহজ পদ্ধতি

news-image

অনলাইন ডেস্ক : সারা দেশে এখন আতঙ্কের নাম চিকুনগুনিয়া। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মানুষ মারা না গেলেও প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণায় ঝুঁকিতে রয়েছেন বৃদ্ধ এবং ক্রনিক রোগীরা।

অন্যান্য জ্বরের মতোই খুব সাধারণ অসুখ এটি। চিকুনগুনিয়া একটি মশাবাহিত আলফা ভাইরাসজনিত রোগ। এ রোগে জটিলতার কারণে ৫ দিন থেকে ১২ মাস পর্যন্ত ভোগান্তি হতে পারে এবং সাধারণ কাজকর্মে অসুবিধা হতে পারে, এমনকি চলাফেরা করতেও সমস্যা হতে পারে। এমনকি জটিল আকারে দেখা দিতে পারে, তাই মোকাবিলা করতে প্রয়োজন কিছু সমন্বিত পরিকল্পনা।

চিকুনগুনিয়া রোগ থেকে আলোচনায় এসেছে মশা। আর এই মশার কামড় থেকে রেহাই পেতে হয় নিজেকে মশারির মধ্যে লুকাতে হবে, আর না হয় মশা নিধনের ব্যবস্থা করতে হবে। এবার খুব সহজেই মশা মারার একটি কৌশল জানা গেছে।

যেভাবে মশা মারার ফাঁদ বানাবেন:
একটি পাত্রে গুঁড়ো সাবান ভাল করে গুলিয়ে পাত্রটিকে জানালার ধারে রাখুন। বিশেষত যে জানালাটি দিয়ে মশা বেশি ঢোকে, সেই জানালার কাছে রাখুন। দেখবেন, ওই জানালা দিয়ে মশা ঢোকার সময় পানিতে বসবে আর টুপ করে ডুবে যাবে। মনে রাখবেন, পানি পেলে মশার সেখানে যাওয়ার একটি প্রবণতা থাকে।

এভাবেই যে কোনো জলাধারে ডিটারজেন্ট দিয়ে রাখতে পারেন। কেন এমনটা হয়? ডিটারজেন্ট পানির সারফেস টেনশন কমিয়ে দেয়। ফলে মশা এবং তার লার্ভা ডুবে যায়। ফলে বাড়ির কোথাও পানি জমলে, সেখানে ডিটারজেন্ট ছড়িয়ে দিন। বর্ষাকালে এই টোটকা কাজে আসবেই। খরচ কম, কার্যকরীও ভালো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা