সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ গাড়ি চালিয়ে মাকে নিয়ে ভাড়া বাসায় ফিরলেন তারেক

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে তাকে বহনকারী ফ্লাইটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুলেল অভ্যর্থনা জানান।

পরে তারেক রহমান নিজ গাড়ি চালিয়ে মাকে নিয়ে ভাড়া বাসায় ফেরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন খালেদা জিয়া। কটেজটির বুকিংসহ আনুষঙ্গিক সবকিছু কঠোর গোপনীয়তায় সম্পন্ন করেছেন তারেক রহমান নিজে।

ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে।

এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি।

প্রসঙ্গত, এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে দেশে ফিরেন তিনি। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’