,

ভারতীয় ক্রিকেটে নতুন নাটক

news-image

স্পোর্টস ডেস্ক :সদ্য ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু এখনো থামেনি বিতর্ক। চোরাগোপ্তা নানা কথা শোনা যাচ্ছে। সেই যে অনিল কুম্বলের পদত্যাগের পর থেকে চাঞ্চল্য শুরু হয়েছে, তা যেন থামার নামই নেই। এর মধ্যেই সামনে এল নবনিযুক্ত বোলিং পরামর্শদাতা জাহির খানের প্রসঙ্গ। জানা গেছে তাঁর নিয়োগ কেবল ১৫০ দিনের জন্য!

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, জাহির নিজে চেয়েছিলেন ১০০ দিনের জন্য দায়িত্ব নিতে। কিন্তু ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির পক্ষ থেকে একরকম জোর করেই তাঁকে ১৫০ দিনের জন্য নিয়োগ করা হয়। কমিটিতে সৌরভ-শচিন-লক্ষ্মণ থাকলেও ওয়াকিবহাল মহলের মতে, সম্ভবত সৌরভই জাহিরের থাকার মেয়াদ বাড়িয়ে দিয়ে রবির উপরে চাপ বাড়াচ্ছেন।

কোচ নির্বাচন নিয়ে একপ্রস্থ নাটক হয়ে গিয়েছে। এমনকি, সৌরভ প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার দিন জানান, বিরাট কোহলি দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলেই কোচের নাম ঘোষণা করা হবে। কিন্তু পরের দিনই রবি শাস্ত্রীর নাম নতুন কোচ হিসেবে ঘোষণা করে দেওয়া হয়।

নাটক এখানেই কিন্তু শেষ হয়নি। শোনা যাচ্ছিল, শাস্ত্রী চাইছিলেন তাঁর সহকারী হিসেবে ভরত অরুণকে বোলিং কোচ করতে। দলের টিডি থাকাকালীন ভারতই ছিল তাঁর সহকারী। নিজের পছন্দের সেই ভরতকেই আবার চাইছেন শাস্ত্রী। এমনকী, জাহিরের নির্বাচনের খবর পাওয়ার পরেও ঘনিষ্ঠ মহলে শাস্ত্রী জানিয়েছেন, তিনি ভরতকেই চাইবেন নির্বাচকদের কাছে।

ঠিক এই জায়গাতেই মহারাজের মাস্টারস্ট্রোক। গত বছর কুম্বলের নির্বাচনের সময় তাঁর সঙ্গে শাস্ত্রীর ঝামেলার কথা সর্বজনবিদিত। সৌরভ যে খুব প্রসন্ন চিত্তে শাস্ত্রীর নির্বাচনকে এ বারও মেনে নেননি, এমনটা অনেকেই মনে করছেন। আর তাই জাহিরের মেয়াদ আরও বাড়িয়ে যে আদপে শাস্ত্রীর উপরই চাপ বাড়ালেন দাদা সে কথা অনেকেই মনে করছেন।
প্রসঙ্গত, ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার থাকা সত্ত্বেও বিদেশ সফরের জন্য রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা