,

মেয়ের প্রশংসায় পঞ্চমুখ কারিনা

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বলিউড সিনেমায় তার অভিষেক নিয়ে আলোচনা কম হয়নি। মেয়ের অভিনয় ক্যারিয়ার নিয়ে চিন্তিত কম ছিলেন না সাইফ। অবশেষে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সারার। এতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সারা।

শোনা যায়, মেয়ের মেন্টর হিসেবে আছেন সাইফপত্নী কারিনা কাপুর। তাই সারার বলিউড অভিষেক নিয়ে যেমন উচ্ছ্বসিত কারিনা তেমনি মেয়ের উপর ভরসাও রাখছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে মেয়ে সারার প্রশংসা করে কারিনা বলেন, ‘সারা অনেক মেধাবী। এটা ওর জিনেই রয়েছে। ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি, সৌন্দর্য ও মেধা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে সারা।’

তবে কারিনা কাপুর চেয়েছিলেন করন জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হোক সারার। করন ইতিমেধ্যে আলিয়া ভাট, বরুণের মতো তারকাদের ব্রেক দিয়েছেন। কিন্তু সারার মা অমৃতা সিং আপত্তি জানানোর কারণে তা হয়ে উঠেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা