,

বাবা হারালেন শবনম ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : বাবা হারালেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শবনম ফারিয়া জানিয়েছেন, হার্ট অ্যাটাক হওয়ার পর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ৭ দিন স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। তার লাঞ্চে অতিরিক্ত পানি জমে গিয়েছিল। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন শবনম ফারিয়া। তিনি বলেন, ‘বাবা আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেল, তার সাথে কিন্তু আমার এমন কথা ছিল না! এই প্রথম বাবা আমাকে কোনো কথা দিয়ে রাখল না!

শবনম ফারিয়ার বাবা পেশায় একজন সরকারি চিকিৎসক (অব.) ছিলেন। নগরীর শান্তিনগরে মরহুমের প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পারিবারিক কবরস্থানে মীর আবদুল্লাহর দাফন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা